৬ অক্টোবর ২০১১ - ২০:৩০

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র সের্‌ত অঞ্চল হতে মুয়াম্মার গাদ্দাফী’র পুত্র মো’তাসিক গাদ্দাফী’র পলায়নের তথ্য দিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লিবিয়ান বিপ্লবীদের সূত্র্রের বরাত দিয়ে জানা গেছে যে, তারা সের্‌ত অঞ্চলের সরকারী কেন্দ্রসসমূহের দিকে অগ্রসর হচ্ছে।

উক্ত সূত্র আরো জানিয়েছে যে, লিবিয়ান বিপ্লবী ও গাদ্দাফীপন্থী সৈন্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ অবস্থায় গাদ্দাফী সৈন্যরা বিপ্লবীদেরকে মোকাবেলা করার জন্য হাল্কা অস্ত্র ব্যবহার করছে।

অপরদিকে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ‘আহাম আলবানী’ বলেছেন : লিবিয়ার স্বৈরাচারী পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফী’র পুত্র মো’তাসিম গাদ্দাফী সের্‌ত অঞ্চল হতে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে পলায়ন করেছে।

বলাবাহুল্য, বানি ওয়ালিদ ও সের্‌ত হচ্ছে ক্ষমতাচ্যুত গাদ্দাফী সরকার শেষ প্রতিরোধস্থল এ স্থানে তারা বিপ্লবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সের্‌ত হচ্ছে গাদ্দাফী’র জন্মস্থান এবং আরব নেতাদের বিগত সভা অনুষ্ঠানের স্থান।#